
রানা মাহমুদঃ
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) রাত ১১টা ২৫ মিনিটের দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বরিশাল জেলার কোতোয়ালী থানার বামনীকাঠী এলাকার মোঃ ইউনুস হাওলাদারের ছেলে মোঃ রুবেল হাওলাদার (৩২) এবং আশুলিয়া থানার কাঠগড়া সিকদারপাড়া এলাকার মোঃ বাবুল সিকদারের ছেলে মোঃ হিমেল সিকদার রাজা (২৫)। রুবেল বর্তমানে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ গ্রীন সিটি এলাকায় বসবাস করে আসছিলেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ হাই ও সংগীয় ফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামিদের কাছ থেকে ১৭০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২০ হাজার ৪০০ টাকা।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, ধৃত আসামীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ নিশ্চিত করেছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.