
নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তাহমিদ শাহেদ চয়ন। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য ও সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন।
সভায় বক্তব্য রাখেন সমিতির কার্যকরী সভাপতি সাঈদ আহমেদ রঞ্জু, নেতা আব্দুল মোনায়েম খান চৌধুরী সান্টু, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন, মহিবুল ইসলাম, তৌহিদুল ইসলাম বাবলু, আকবর গাজী, প্রকৌশলী মনিরুল হোসেন, মো. কুতুব উদ্দিন, রবিউল ইসলাম রবি, সুজন ও জামু প্রমুখ।
সভায় সমিতির গঠনতন্ত্র সংশোধন এবং কমিটির পরিধি বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব আলোচনা শেষে অনুমোদন করা হয়। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সমিতির সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শাহেদ আহমেদ
সাংবাদিক ও মানবাধিকার কর্মী, সাতক্ষীরা
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.