
ঠাকুরগাঁও প্রতিনিধি:
সারা বিশ্বের মতো এবছরও ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হলেও ঠাকুরগাঁওয়ে দিবসটি ঘিরে তেমন কোনো আয়োজন দেখা যায়নি। জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন দিবসটি উপলক্ষে কোনো কর্মসূচি গ্রহণ বা পালন করেনি বলে জানা গেছে।
গতকাল রবিবার (৩ মে) সরেজমিনে শহরের বিভিন্ন স্থান ঘুরে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। অন্যান্য বছরগুলোতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালি বা মানববন্ধনের মতো কর্মসূচি পালিত হলেও এবছর ছিল সম্পূর্ণ নীরবতা।
স্থানীয় কয়েকজন সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে জানান, সংগঠনগুলোর মধ্যে সমন্বয়হীনতা, সাংগঠনিক দুর্বলতা এবং আগ্রহের অভাবের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া সাম্প্রতিক নানা ব্যস্ততা ও পেশাগত চাপে দিবসটি উদযাপনে অনীহা দেখা গেছে বলেও তারা উল্লেখ করেন।
এদিকে সচেতন মহল মনে করছে, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরতে দিবসটি পালন অত্যন্ত জরুরি। এ ধরনের আন্তর্জাতিক দিবস উপেক্ষিত হওয়ায় তরুণ সাংবাদিকদের মধ্যেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
উল্লেখ্য, সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর ৩ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.