
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)'র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ডের অর্থায়নে এবং ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় (০৫ মে) মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অবহিতকরণ কর্মশালায় প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেন ওয়াটার এইড বাংলাদেশের আই ডাব্লিউ আর এম এক্সপার্ট মোঃ সাইদুর রহমান। পরবর্তীতে, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ক প্রশিক্ষণের সংক্ষিপ্ত বিবরণী ও সময়সূচী উপস্থাপন করেন সংশ্লিষ্ট কর্মসূচির সিনিয়র অফিসার (IWRM) এবং সিনিয়র অফিসার (SWM)।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা নিয়ে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃফয়সাল নাহিদ পবিত্র, কৃষি কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজ সেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, তারেক আজিজ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ,ইএসডিওর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ,পানি ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও উদ্যোক্তাগণ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.