
হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ট্রেডলিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কমিটির পরিচিতি ও ব্যবসায়িক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে হাতিয়া নিউ মার্কেটের ৩য় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফ নোয়াখালী জেলা সভাপতি মো. নাসিমুল গণি মহল।
বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মো. ফিরোজ মাহমুদ, জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন মেশকাত ও পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ হাতিয়া উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল কাদের।
বক্তারা ব্যবসায়ীদের ঐক্য, সততা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসার উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা কমিটির সদস্যদের পরিচিতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.