বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় শাহাদাত হোসাইন তুষারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহপাঠী, রাজনৈতিক সহযোদ্ধা এবং শুভানুধ্যায়ীরা।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় থেকে সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ পদে দায়িত্ব লাভ করেছেন বলে নেতাকর্মীরা মনে করছেন।
শাহাদাত হোসাইন তুষার এর আগে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস এন্ড সিরামিক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত সহ-সভাপতি শাহাদাত হোসাইন তুষার বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করব। দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
এদিকে তার এ অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শুভেচ্ছার জোয়ার বইছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.