
নিজস্ব প্রতিবেদকঃ
শেরপুরের নকলায় অভিযান চালিয়ে ৬৭৫ পিস ইয়াবাসহ মো. হাকিম মিয়া (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) উপজেলার গনপদ্দী ইউনিয়নের খারজান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হাকিম মিয়া ওই এলাকার মৃত আবদুল্লাহ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খারজান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাকিম মিয়ার কাছ থেকে ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, “আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.