
নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ)/আশীষ কুমার সাহার নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ১৭ মে, ২০২৬ খ্রিঃ দুপুর আনুমানিক ০১:৩৫ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেল লাইন সংলগ্ন জনৈক নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাড়ী
হতে নগদ- ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা ও একটি Redmi 10 মোবাইল ফোন ছিনতাই মামলার আসামি মোঃ সিফাত (৩১), পিতা: মৃত জাকির হোসেন, মাতা: শিল্পী আক্তার, সাং- একলা রামপুর (হাজী
বাড়ী), থানা: তিতাস, জেলা: কুমিল্লা, এ/পি সাং- তুষারধারা,
থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জকে ফতুল্লা থানাধীন তুষারধারা তালতলা সাকিনস্থ জনৈক হালিমা বেগম এর বাড়ির সামনে গলি হতে গ্রেফতার করা হয়। অতঃপর তার হেফাজত থেকে ১টি কাঠের হাতল সহ ১৪.৫ (সাড়ে
চৌদ্দ ইঞ্চি) লম্বা ছোরা ও ছিনতাইয়ে ব্যবহৃত ০১টি নীল
রংয়ের পালসার মোটর সাইকেল, যার রেজিঃ ঢাকা মেট্রো-ল-২৬-৬৪২৪ আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.