
এম,এ মালেক,
হালুয়াঘাট,ময়মনসিংহ:
সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে ফের বড়সড় সাফল্য অর্জন করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদ আটক করেছে বিজিবি।
রবিবার ১৭ মে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান দুটি পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন কুচপাড়া এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন সন্ধ্যাঁকুড়া মেড়ামবাড়ী নামক স্থান দিয়ে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল দুটি সফল অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৩৯৩ বোতল অবৈধ মদ আটক করা সম্ভব হয়। বিজিবি জানিয়েছে, আটককৃত এসব মদের আনুমানিক সিজার মূল্য ৫,৮৯,৫০০/- (পাঁচ লক্ষ উননব্বই হাজার পাঁচশত) টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো ধরণের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবির এই কঠোরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.