
নিজস্ব প্রতিবেদকঃ
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলার নেতৃত্বে বোরহানউদ্দিন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম গাঁজা গাছ’সহ দুইজন পুরুষ ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
১৮ মে ২০২৬ তারিখ ০১:০৫ ঘটিকায় বোরহানউদ্দিন থানার এসআই নিরস্ত্র মোঃ নাজমুল হুদা ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্সসহ বোরহানউদ্দিন থানাধীন পক্ষিয়া ইউনিয়ন এর ০৬নং ওয়ার্ডস্থ বকশি বাড়িতে আসামী মোঃ সুমন এবং মোঃ নোমান দের বসত ঘরের পিছনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ্য মাদক ব্যবসায়ী ১। মোঃ সুমন (৩০), ২। মোঃ নোমান (২২) দ্বয়কে ০৪ (চার) টি গাঁজা গাছ’সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী: ১। মোঃ সুমন (৩০), ২। মোঃ নোমান (২২), উভয় পিতা- মৃত আবুল কালাম, মাতা- আনজারা বেগম, উভয় সাং- বাটামারা ০৬নং ওয়ার্ড, বকশি বাড়ি, পক্ষিয়া ইউপি, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.