
মোঃ আব্দুল আজিজ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) নিয়ামতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“দুর্যোগের একটাই পথ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী রইসুল আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের অফিসার শাহদৎ হোসেন, ফায়ার সার্ভিসের বিভিন্ন সদস্যগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত উদ্ধার কার্যক্রম এবং নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণে সকলের সহযোগিতা কামনা করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.