
বাবলু শেখ রাজবাড়ী:
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদুল আযহা উপলক্ষে পশুর চামড়া সংরক্ষণে মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি সহ রাজবাড়ী সদর উপজেলার চামড়া ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল বুধবার ১৯শে মে ২০২৬ বিকেল ৩টা ৩০ মিনিটে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৬০ প্রতিনিধি নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় এর সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) তারিফ উল হাসান,এসময় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন তিনি।
এতে মাদ্রাসা প্রতিনিধি ও এতিমখানা প্রতিনিধি এবং চামড়া ব্যবসায়ীদের ৬০ জন প্রতিনিধিদের মাঝে চামড়া সংরক্ষণের পরামর্শ প্রদান করেন,উপজেলা প্রাণিসম্পদ অফিসার খায়রুল বাশার।
এ সময় প্রটেক্টর এর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন বিসিক শিল্পনগরী এজিএম চয়ন বিশ্বাস, পশুর চামড়ায় লবণ জাত করে কিভাবে সংরক্ষণ করা জাবে এবং কোন পদ্ধতিতে পশুর চামড়া ছাড়াতে হবে সেই বিষয়গুলো প্রোটেক্টরের মাধ্যমে প্রশিক্ষণে প্রদান করা হয় ।
এতে প্রশিক্ষণ কর্মশালায় মাদ্রাসা এতিমখানা চামড়া ব্যবসায়ীরা তাদের বক্তব্যর মাধ্যমে মতামত তুলে ধরেন , এ সময় রাজবাড়ী বাজারের চামড়া ব্যবসায়ী শফিকুল ইসলাম বিপ্লব তার মতামত তুলে ধরেন , মিজানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ পিলাবন আলী মিয়া সহ মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা বক্তব্যে তাদের মতামত তুলে ধরেন ।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার পায়রা চৌধুরী, উপজেলা কৃষি অফিসার জনি খান, উপজেলা শিক্ষা অফিসার এজাজ কায়ছার, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইব্রাহিম মিয়া ও বিভিন্ন মাদ্রাসা এতিমখানার প্রতিনিধিরা সহ চামড়া ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় প্রতিনিধিদের উদ্দেশ্যে দিকনির্দেশনা সহ বর্জ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.