
স্টাফ রিপোর্টার
হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের রাজের হাওলা গ্রামের অসহায় হিন্দু বিধবা মহিলা টটি বালা দাস ( ৬১) কে গভীর রাতে হত্যার চেষ্টা ও নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ওই এলাকায় মঙ্গলবার বিকেলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সহস্রাধিক নারী পুরুষ একত্রিত হয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উক্ত প্রতিবাদ সমাবেশ ভূক্তভোগী মহিলা ছাড়া ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, একজন অসহায় হিন্দু বিধবা মহিলার ঘরে ঢুকে তাকে হত্যার চেষ্টা করা, কান কতর্তন, টাকা ও স্বর্ণালংকার লুট করে সন্ত্রাসীরা তাসের রাজত্ব কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.