
নওগাঁ প্রতিনিধি:
মোহাম্মদ সুমন হোসাইন
নওগাঁর ধামইরহাটে ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মোঃ মমিনুল হক (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৯/০৫/২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:১৫ মিনিটে ধামইরহাট থানার বাদাল চাঁনপুর দারুল উলুম আশরাফিয়া থানভিয়া কওমী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষক মমিনুল হক মাদ্রাসার সকল শিক্ষার্থীকে এশার নামাজের জন্য পাশের মসজিদে পাঠিয়ে দেন। এ সময় ‘প্রয়োজনীয় কথা আছে’ বলে শিক্ষার্থী মোঃ রাব্বী বাবু (১০) পিতা- মোঃ মুছা হোসেন, সাং- বাদাল চাঁনপুর, ধামইরহাট, নওগাঁকে মাদ্রাসার উত্তর দূয়ারী শয়নকক্ষে রেখে দেন।
অন্য শিক্ষার্থীদের অনুপস্থিতিতে ভয়ভীতি দেখিয়ে শিশু রাব্বী বাবুকে তার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করেন মমিনুল হক।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতার সহযোগিতায় ধামইরহাট থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। একইসাথে ভিকটিম শিশু রাব্বীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মাদ্রাসার সভাপতি বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় এজাহার দাখিল করেছেন।
গ্রেপ্তারকৃত আসামী
মোঃ মমিনুল হক (২৬), পিতা- মোঃ ফারুক হোসেন, মাতা- মোসাঃ মনোয়ারা বেগম, সাং- বরইল, ডাকঘর- চকমলী, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতিতে কঠোর পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.