
শাহেদ আহমেদ,
সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জ থানায় বিশেষ অভিযানে একই ব্যক্তির নামে থাকা ১৩টি সাজা সিআর পরোয়ানা ও ১টি সিআর পরোয়ানাসহ মোট ১৪টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীবের সার্বিক সহযোগিতায় এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সাজা সিআর নং ১৩৭/২০, ১৫৭/১৯, ১৮৩/১৯, ১৯৮/২০, ৭০/২০, ১৯৭/২০, ১৮৬/১৯, ৩১২/১৯, ১৮৫/১৯, ১০০/২০, ৩১০/১৯, ৭৯/২০, ১৫৬/১৯ এবং সিআর ০৬/২৩ মামলার আসামি মোঃ আব্দুল মজিদ (পিতা: আহম্মদ আলী), সাং-পাইকাড়া, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা—কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.