
এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের তেলীখালী সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রমণে আহত মোঃ সুরুজ আলী-কে দেখতে হাসপাতালে গিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।
২৪ মে, (রবিবার) তিনি জয়রামকুড়া হাসপাতালে চিকিৎসাধীন সুরুজ আলীকে সরেজমিনে দেখতে যান।
হাসপাতালে অবস্থানকালে ইউএনও ফয়সাল আহমেদ আহত ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। এ সময় তিনি আহতের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও ইউএনও আহত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার বলেন, "সীমান্তবর্তী এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ আমাদের অগ্রাধিকার। বন্য হাতির আক্রমণ প্রতিরোধ এবং এ বিষয়ে স্থানীয় জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির উপর আমরা সর্বোচ্চ গুরুত্বারোপ করছি।"
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.