
এ.কে পলাশ কুমিল্লা:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে এক পরোয়ানাভুক্ত আসামিকেও আটক করা হয়।
মঙ্গলবার (২৬ মে) পরিচালিত এসব অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মোঃ মাহতাব হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৩নং চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় হাশেম হাজী বাড়ির সামনে ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়ক থেকে ৯৫ পিস ইয়াবাসহ মোঃ আনোয়ার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহাপুর এলাকার বাসিন্দা।
অপরদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় সীমান্তবর্তী শশীদল রেলক্রসিং সংলগ্ন সেলিমের চায়ের দোকানের সামনে থেকে ৩৬ কেজি গাঁজাসহ মোঃ আবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক আবুল মিয়ার বাড়ি কুমিল্লার বাঙ্গরা বাজার থানার খাপুরা গ্রামে।
এছাড়া একই দিনে ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) মোঃ নাছির উদ্দিন অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ সুমন মিয়া দুলালকে গ্রেপ্তার করেন। তিনি দক্ষিণ শশীদল এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হুয়েছে বলে তিনি জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.