
মাহাবুর রহমান
লালপুর প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশিষ্ট আইনজীবি সৈয়দা সাজিয়া শারমিন-এর সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে ২০২৬) সকালে নাটোরের লালপুর উপজেলার পানসিপাড়ায় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের গ্রামের বাড়িতে এই শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন-এর স্বামী এবং লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু।
সৌজন্য সাক্ষাৎকালে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে কুশলাদি বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেলও প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা জানান এবং সমাজের উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, অর্থ সম্পাদক জামিল হোসেন, ধর্ম ও ক্রীড়া সম্পাদক শিমুল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক মাহাবুর রহমান এবং সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.