
মোঃ আব্দুল আজিজ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার ঝাঝিড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূ শারমিন আক্তার (২৮) উপজেলার ঝাঝিড়া গ্রামের সেলিমের মেয়ে এবং হাবিবুর রহমানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জেরে অভিমান করে শারমিন আক্তার নিজ স্বামীর বাসার বিল্ডিংয়ের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
এ সময় তার স্বামী হাবিবুর রহমান বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন,লাশকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় এলাকায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.