
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার শরণখোলা টু সাইনবোর্ড আঞ্চলিক মহাসড়কে দুটি বিপরীতমুখী পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ৫ জুন দুপুর ১ টা ১০ মিনিটের সময় শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের আঞ্চলিক মহাসড়কের পহলানবাড়ি সংলগ্ন নলবুনিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। বাসে থাকা যাত্রীরা বলেন ঢাকা থেকে রায়েন্দার গামী পানগুছি পরিবহন ও রায়েন্দা থেকে ঢাকা গামী বিএম লাইনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই গাড়ির সামনের অংশ ভেঙে যায় এবং যাত্রীরা আহত হয়। পথচারী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সামনুল হক বলেন দুর্ঘটনার খবর শুনে দ্রুত পুলিশ অফিসার পাঠানো হয়েছে। দুর্ঘটনায় যাত্রীরা আহত হলেও নিহতের কোন ঘটনা ঘটেনি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.