
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলা খানগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বোয়ালমারী গ্রামের আব্দুল রশিদ শেখ এর ছেলে মোঃ রাহাত শেখের স্ত্রী রুপতি বেগম,স্বামী রাহাত শেখের নিজ বাড়ি হতে ১জুন ২০২৬ দিবাগত রাত ২টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ।
স্ত্রী রুপতি বেগম নিখোঁজ এর বিষয়ে রাহাত শেখ ২ জুন রাজবাড়ী সদর থানায় একটি জিডি করেন, জিডিতে উল্লেখ করা হয় ১জুন রাত দশটার দিকে খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ি প্রকৃতির ডাকে ঘুম থেকে উঠে আমার স্ত্রীকে দেখতে না পেয়ে বাড়ির অন্য সদস্যদের কে ঘুম থেকে ডেকে তুলে জিজ্ঞাসা করী,পরবর্তীতে আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি কোরিয়া স্ত্রী রুপতি বেগমকে না পাইয়া রাজবাড়ী সদর থানায় একটি জিডি করা হয় ।
নিখোঁজ রুপতি বেগমের বাবা মোঃ ইসলাম মন্ডল বলেন,তিন বছর পূর্বে খানগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বোয়ালমারী গ্রামে আব্দুর রশিদ শেখ এর ছেলে মোঃ রাহাত শেখের সঙ্গে পারিবারিক সম্মতির মাধ্যমে বিবাহ হয় ।
দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল বলে জানান পিতা ইসলাম মন্ডল,হঠাৎ ১জুন ২০২৬ জামাই রাহাতের নিজ বাড়ি হতে আমার মেয়ে রাত দুইটার দিকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়,এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত জিডি করা হয়,৭ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোন সন্ধান দিতে পারেনি বলে অভিযোগ নিখোঁজ এর পিতা ইসলাম মন্ডলের ।
ইসলাম মন্ডল রাজবাড়ীর সোনাকান্দার এলাকার বাসিন্দা মেয়েটি ৭ দিনে উদ্ধার না হওয়ায় হতাশায় পরিবারের সদস্যরা, প্রশাসনের প্রতি মেয়েটি উদ্ধারের আকুতি জানিয়েছেন পিতা ইসলাম মন্ডল ।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ বলেন,এ বিষয়ে সদর থানার একটি জিডি হয়েছে প্রাথমিক অবস্থায় প্রেম গঠিত বিষয় ধারণা করা হচ্ছে , অভিযান অব্যাহত রয়েছে,অতি দ্রুত মেয়েটি উদ্ধার হবে বলে জানান তিনি ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.