
মোঃ আব্দুল আজিজ নওগাঁঃ
নওগাঁ জেলার নিয়ামতপুরে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন ২০২৬) নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করে নওগাঁ জেলা পুলিশ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার মণ্ডল।
মতবিনিময় সভায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা মাদকের কুফল, বাল্যবিবাহের সামাজিক ও আইনগত ক্ষতি এবং সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, অনলাইন প্রতারণা থেকে সুরক্ষা এবং কিশোর-কিশোরীদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজের সচেতন নাগরিক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান পুলিশ সুপার (শিক্ষা নবিশ) নওগাঁ,নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, তদন্ত (ওসি) আবু তালেব, সাব ইন্সপেক্টর, আমিরুল ইসলাম,এনদাদ, আরিফুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মিজান, জাফরসহ প্রমুখ নিয়ামতপুর থানার সদস্যবৃন্দ।
সভায় উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরেন এবং সচেতনতামূলক এ আয়োজনকে সময়োপযোগী বলে অভিহিত করেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.