
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মহাদেবপুরে হাসিনা বানু (৫৪) নামের এক নারীকে মধ্যযুগীয় কাযদায় নির্যাতনের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শনিবার (১৩ জুন) গৃহবধূ হাসিনা বানু নিজেই বাদী হয়ে এ মামলা করেন। বিএনপি নেতা আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেওয়ার জেরে হাসিনা বানু নামে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই নারীর পরিবারের দাবি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের নির্দেশে তার সমর্থকরা শুক্রবার সকালে মহিষবাথান সরদারপাড়ায় তার বসত বাড়িতে এ ঘটনা ঘটায়।
হাসিনা বানু ওই গ্রামের আহাদ আলী ওরফে বাবর আলীর স্ত্রী।
সূত্রে জানা যায়, ভূমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিএনপি নেতা আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে গাহলীর মোড়ে মানববন্ধন করে। ওই মানববন্ধনে ভুক্তভোগী হাসিনা বানু আব্দুল মতিন মণ্ডলের বিভিন্ন অপকর্ম তুলে ধরে বক্তব্য দেন। এরই জের ধরে শুক্রবার সকালে আব্দুল মতিনের আত্মীয়-স্বজন ও সমর্থকরা হাসিনা বানুর বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.