
এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।
শনিবার (১৩ জুন) দিবাগত রাতে কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি কবরী আক্তার (৩২) কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকার বাসিন্দা এবং রুবেল মিয়ার স্ত্রী।
র্যাব-১১ সূত্রে জানা যায়, শনিবার রাতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ২য় মুরাদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কবরী আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন।
র্যাবের দাবি, গ্রেফতারকৃত নারী মাদক কারবারি একটি সক্রিয় মাদক চক্রের সঙ্গে জড়িত থেকে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে আরও তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে।
র্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হুয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.