
এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা-আইলাতলী ঘাটের গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় এলাকার সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। বিষয়টি জানার পরপরই স্থানীয় জনসাধারণের কষ্ট লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালমান ওমর রুবেল।
মাননীয় সংসদ সদস্যের বিশেষ নির্দেশনায় গোয়াতলা-আইলাতলী ঘাটে তাৎক্ষণিকভাবে দুটি বড় নৌকার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এই নৌকা দুটির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষকে খেয়া পারাপার করা হচ্ছে, যাতে করে এলাকার মানুষ কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।
স্থানীয়রা জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় আমরা চরম বিপাকে পড়েছিলাম। কিন্তু এমপি মহোদয় দ্রুত আমাদের কষ্টের কথা চিন্তা করে ফ্রিতে পারাপারের ব্যবস্থা করে দিয়েছেন। এতে আমাদের অনেক বড় উপকার হয়েছে।"
স্থানীয় এক ভুক্তভোগী পথচারী জানান,
জনগণের কল্যাণে এবং জনদুর্ভোগ কমাতে মাননীয় এমপি মহোদয়ের এই মানবিক ও দ্রুত উদ্যোগের ফলে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সর্বস্তরের জনগণ তাঁর এই সময়োপযোগী পদক্ষেপের তীব্র প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিজটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.