
সঞ্জয় শীল:
প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক সিয়া আইলি চীন থেকে ছুটে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের স্বপ্না আক্তারের কাছে।
সরজমিনে গিয়ে জানা যায়, কাঁঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তার। তিনি বর্তমানে চাইনিজ প্রেমিকসহ আছে তার মামা বাড়ী একিই ইউনিয়নের নীলনগর গ্রামে। গত সোমবার রাত ১১ টায় (১৫ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ) চাইনিজ যুবককে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গোল চত্ত্বর থেকে রিসিভ করে নিয়ে যান স্বপ্না আক্তার নিজে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা সিয়া আইলি (Jia Aili)- এর সাথে স্বপ্না আক্তারের।
চীনা যুবকের আসার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হলে তাকে দেখার জন্য আশেপাশের অনেকেই তাকে এক নজর দেখার জন্য সেখানে ভিড় করেন।
এ বিষয়ে স্বপ্না আক্তার ও তার পরিবারের পক্ষ থেকে জানায় সে আমাকে বিয়ে করতে চায়। আগামীকাল আমরা আইনি বিষয়ে ব্রাহ্মণবাড়ীয়া আদালতে যাবো তারপর সে মুসলিম হবে বলে জানিয়েছেন আমাকে মুসলিম হয়ে আমাকে বিয়ে করবে বলেছে।
স্থানীয়রা বলছেন, প্রেমের টানে বিদেশ থেকে নবীনগরে আসার এমন ঘটনা এ অঞ্চলে খুবই বিরল, যা সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।আরো বলেন এটা একটি সামাজিক অবক্ষয়ের বিষয়।কারন মোবাইল মানুষের জীবন সহজ করেছে।তেমনি সামাজিক অবক্ষয় হচ্ছে। এইটি ঐ দেশের সামাজিক অবস্থা সম্পর্কে জানে না ভাষা বুঝে না।আসলেই কি এটা তার জীবনে ভালো হবে নাকি।তার জন্য সামনে অপেক্ষা করছে এক অনিশ্চয়তা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.