
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
ব্রাজিলের সমর্থকে দুধ, ডাব দিয়ে গোসল করিয়ে আর্জেন্টিনার জার্সি পড়িয়ে আর্জেন্টিনার পতাকা ও সেভেন আপ হাতে নিয়ে আর্জেন্টিনায় যোগদান। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার স্বর্ণকার পট্টিতে আজ ১৬ জুন মঙ্গলবার বেলা (১ টা ৩০ মিনিটে) দুধ, ডাব দিয়ে গোসল করিয়ে পশ্চিম খাদার মৃতঃ মতিউর রহমানের ছেলে হাবিবুর রহমানকে (৫০) বরণ করে নেয় আর্জেন্টিনার সমর্থকরা। এই ঘটনায় এলাকায় আলোড়ন তৈরি করেছে।
ব্রাজিল থেকে দুধ, ডাব দিয়ে গোসল করে আর্জেন্টিনায় সদ্য যোগদান করা হাবিবুর রহমান বলেন ব্রাজিলের খেলা এখন আর ভালো লাগেনা। আর্জেন্টিনা দলে বিশ্ব সেরা ফুটবল জাদুকর মেসি রয়েছে তার খেলা আমার খুব ভালো লাগে। ২০২৬ বিশ্বকাপ আর্জেন্টিনা নেবে। ব্রাজিলের সমর্থক আর্জেন্টিনায় যোগ দেওয়ায় আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে অনেক উল্লাস দেখা যায়। আর্জেন্টিনার সমর্থক মোঃ ফারুক ও বাপন কর্মকার বলেন আর্জেন্টিনা বিশ্ব সেরা দল আর্জেন্টিনার খেলা সবার কাছে ভালো লাগে। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের খেলার মান ভালো না। তাই ব্রাজিলের সমর্থকরা হতাশ হয়ে আর্জেন্টিনায় যোগদান করছে। যে সকল ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনায় যোগবদিতে চায় তাদেরকে আমরা এইভাবে বরণ করে নেব।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.