
তিমির বনিক,
মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনার অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ই জুন) সকালে দক্ষিণ লামুয়া জামে মসজিদের মক্তবে পড়তে আসা শিশুটিকে কাজের কথা বলে অভিযুক্ত ব্যক্তি নিজের বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়।
শিশুটির পরিবারের সদস্যরা প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শের জন্য তাকে হাসপাতালে নিয়ে গেছেন বলে জানা গেছে।
অভিযোগ পাওয়ার পর শ্রীমঙ্গল থানার এসআই বাবলুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
এ সময় উত্তেজিত লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করে। পরে পুলিশ আটককৃত ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এবিষয়ে শ্রীমঙ্গল থানার (তদন্ত) কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ধর্ষণের দায়ে থানা পুলিশ ১জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.