
বাবলু শেখ রাজবাড়ী :
রাজবাড়ীতে হঠাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল,বুধবার ১৭ জুন দুপুরে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে হঠাৎ উপস্থিত হয়ে পরিদর্শন করেন মন্ত্রী ।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী পরিদর্শনে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও সেবার মান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, দেশের প্রতিটি জেলা হাসপাতাল এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে, যাতে স্বল্প খরচে রোগীরা নিজ এলাকায় সেবা নিতে পারেন।
হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন, মর্গে ফ্রিজার স্থাপন এবং সেবার মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।
চিকিৎসক সংকট প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে প্রয়োজনীয় নিয়োগ ও প্রশিক্ষণের ঘাটতি ছিল।
এ সংকট কাটাতে বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। রাজবাড়ী সদর হাসপাতালে সম্প্রতি ১৪ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও ৬ জন এখনো যোগদান করেননি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী ।
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু না থাকার বিষয়ে মন্ত্রী বলেন, আইসিইউর পাশাপাশি ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের কাজও চলমান রয়েছে। এ বিষয়ে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান সহ অন্যান্যরা ।
মন্ত্রী পরিদর্শনকালে হাসপাতালটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও ঝকঝকে চকচকেও লক্ষ করা যায়,হাসপাতালে সেবা গ্রহীতারা জানায়,হাসপাতালটি আজকের মতন পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যাশা করি কতৃপক্ষের নিকট
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.