
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
কৃষি খাতে উন্নয়ন ও পুষ্টি নির্ভর বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন ও জলবায়ু পরিবর্তন সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ১০ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলার ৪ ইউনিয়ন থেকে কৃষক-কৃষানী, কৃষি উদ্যোক্তা,ফিল্ড স্কুলের সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকদের অংশগ্রহণের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, জাতীয় ফল মেলা ও উত্তম কৃষি চর্চা (GAP) এর সবজি ও ফল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকারের সভাপতিত্বে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মোস্তফা মুশিউল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) অপূর্ব লাল সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মোঃ রফিকুল ইসলাম কবির শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান সুজন। আলোচনা শেষে প্রধান অতিথি সবাইকে সাথে নিয়ে উত্তম কৃষি চর্চা গ্যাপ এর স্বাস্থ্যসম্মত সবজি ও ফলের স্টল পরিদর্শন করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.