
ইকবাল হোসেন
ত্রিশাল প্রতিনিধি:
কিশোরীদের আত্মকর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) ও সেল্প কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে সেলাই মেশিন, হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে ত্রিশাল ব্র্যাক অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ৬ জন কিশোরীর মাঝে ৬টি সেলাই মেশিন, ৬ জন কিশোরীর মাঝে হাঁসের বাচ্চা এবং ২৬ জন কিশোরীর প্রত্যেককে ২০টি করে ফাউমি জাতের মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন আয়বর্ধক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সেলাই মেশিন ও হাঁস-মুরগি বিতরণের মাধ্যমে উপকারভোগীরা নিজ উদ্যোগে আয় করার সুযোগ পাবে, যা তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র এলাকা ব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায়, সিনিয়র এলাকা ব্যবস্থাপক (প্রগতি) আবু সাঈদ এবং সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল ব্র্যাক এরিয়া অফিসের সেল্প কর্মসূচির এরিয়া অফিসার পূর্ণিমা রাণী সরকার, কমিউনিটি অর্গানাইজার লিফাতুন্নেছা, শাখা হিসাব কর্মকর্তা বাবুল আলমসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠান শেষে উপকারভোগী কিশোরীরা ব্র্যাকের এ ধরনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রাপ্ত উপকরণ কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.