
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপন মল্লিক (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২০ জুন) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের বরাম বাজার জামে মসজিদের উত্তর পাশের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রিপন মল্লিক উপজেলার শেখরনগর ইউনিয়নের আড়াইবাড়িয়া গ্রামের মৃত সূর্য মোহন মল্লিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস আলী শেখ ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১০ পিস ইয়াবাসহ রিপন মল্লিককে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.