
এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।
সোমবার (২২ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জনকে ১ বছর মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ। অভিযানে হালুয়াঘাট থানা পুলিশের একটি চৌকস দল সক্রিয়ভাবে সহযোগিতা করে।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন:
১. মো: সজিব মিয়া (২০), পিতা- মনু মিয়া, সাং- উত্তর বাজার।
২. মো: ইব্রাহিম (২৬), পিতা- সুলতান মিয়া, সাং- উত্তর মনিকুড়া।
৩. মো: জাকির হোসেন (২৩), পিতা- আব্দুল মান্নান, সাং- উত্তর মনিকুড়া।
৪. মো: হৃদয় মিয়া (১৯), পিতা- মোঃ বাদল মিয়া, সাং- সংড়া বাজার।
৫. সারোয়ার হোসেন (২৬), পিতা- মোঃ আবুল কাশেম, সাং- মনিকুড়া।
৬. মাসুদ (৩০), পিতা- আব্দুল মতিন, সাং- লক্ষীকুড়া (স্থায়ী ঠিকানা: এনায়েতপুর, সিরাজগঞ্জ)।
৭. মোঃ রাসেল মিয়া (৫১), পিতা- মৃত সামছুল হক, সাং- লক্ষীকুড়া (স্থায়ী ঠিকানা: রসূলপুর, কেরানীগঞ্জ, ঢাকা)।
৮. মোঃ আকিকুল ইসলাম (৩৯), পিতা- মৃত আবুল হোসেন, সাং- পশ্চিম গোবরকুড়া।
৯. মোঃ জাকারিয়া (২৭), পিতা- মোঃ তারা মিয়া, সাং- পশ্চিম গোবরকুড়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটককৃতরা মাদক সেবনের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান চলাকালে উপজেলার চিলাবিল, জয়িতা এলাকা, গরু বাজার সংলগ্ন এলাকা, শুটকি মহাল সংলগ্ন এলাকা ও মনিকুড়া টানাব্রীজ সংলগ্ন এলাকা থেকে মোট ৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং অপরাধ প্রবণতা বাড়িয়ে দেয়। মাদকমুক্ত হালুয়াঘাট গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.