
এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :
"কৃষকের সমৃদ্ধিই দেশের সমৃদ্ধি"—এই মূলমন্ত্রকে ধারণ করে ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সালমান ওমর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। কৃষকরা যেন আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার মাধ্যমে অধিক ফলন ঘরে তুলতে পারেন, তার জন্য আমি সবাইকে আহ্বান জানাই।" তিনি কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন বাস্তবমুখী ও সময়োপযোগী উদ্যোগের কথা তুলে ধরেন।
সভাপতিত্বের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, "সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাসে এবং উৎপাদন বৃদ্ধিতে মাইলফলক হিসেবে কাজ করছে। কৃষকের দোরগোড়ায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সবসময় সচেষ্ট।"
উপজেলা কৃষি অফিসার মোঃ মাহবুবুর রহমান-এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
কৃষি প্রণোদনা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের মধ্যে রোপা আমন চাষে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.