
এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :
মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল।
উপজেলার কৈচাপুর ইউনিয়নের জুগাবিলাকান্দা গ্রামে স্বামীর হাতে কোদালের আঘাতে স্ত্রী শিরিনা আক্তার নিহত হন। এই শোকাবহ সংবাদ পাওয়ার পরপরই এমপি মহোদয় অত্যন্ত ব্যথিত হন এবং দ্রুত ওই পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
তাঁর নির্দেশে এমপি মহোদয়ের একটি প্রতিনিধি দল মরহুমার বাড়িতে উপস্থিত হন। প্রতিনিধি দলটি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দেন এবং ধৈর্য ধারণের জন্য সাহস জোগান। এ সময় পরিবারের সদস্যদের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, আলহাজ্ব সালমান ওমর রুবেল এমপি সবসময়ই অসহায় ও বিপন্ন মানুষের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকেন। কোনো বিপদ কিংবা অভাবের খবর পাওয়া মাত্রই তিনি তাৎক্ষণিক সহায়তার হাত বাড়িয়ে দেন।
মানবিক এই নেতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়ে পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় এলাকাবাসীও তাঁদের প্রিয় নেতার এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা ও জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
এসময় এমপির প্রতিনিধি দল হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান অ ন ম সাদেকুর রহমান নাঈম, সাবেক উপজেলা যুব দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, সাবেক বিএনপি নেতা মোহাম্মদ নরুল আলম এবং মোকলেছুর রহমান মোকলেছ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.