স্টাফ রিপোর্টার :
৩০ জুন বাদশা মিয়ার ৩২তম মৃত্যুবার্ষিকী ঢাকার কেন্দ্রীয় তোপখানার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিকেল ৫ টা থেকে রাতভর হোটেল রেস্তোরা সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আয়োজনে শ্রমিক নেতার স্বরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । জানা গেছে, বাংলাদেশ হোটেল শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ঢাকা মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সাবেক সদস্য ,জাতীয় গণতান্ত্রিক ফন্ট ঢাকা মহানগরের সাবেক সহ-সভাপতি প্রয়াত শ্রমিক নেতা বাদশা মিয়ার স্বরণে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে শিশু কল্যাণ পরিষদের হলরুমে। যারা শ্রদ্ধা নিবেদন করে - এরা হলেন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সভাপতি, জিন্নাত কাজী আব্দুল খালেক ,বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও হোটেলের রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক - আক্তারুজ্জামান খান, কেন্দ্রীয় ও মহানগরের হোটেল শ্রমিক সদস্যবৃন্দ। এছাড়াও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি খলিলুর রহমান,ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ দও, বাংলাদেশ ট্রেন ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন, আন্তর্জাতিক হোটেল শ্রমিকের সাধারণ সম্পাদক রহমত আলী, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, ধ্রুবতারা সাংস্কৃতিক সংঘ সংসদের সাধারণ সম্পাদক - সুলতান আহমেদ সাজ্জাদ, গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা রহিমা জামান এবং বাংলাদেশ ও এস কে গার্মেন্টস এন্ড টেস্টটাইল শ্রমিক ফেডারেশন সাংগঠনিক সম্পাদক - মাহবুবুল আলম মানিক প্রমুখ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জিন্নাত কাজী খালেক।
এছাড়াও উপস্থিত বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি খলিলুর রহমান খান ,বাংলাদেশ টেড ইউনিয়ন সংঘের সহ সভাপতি মোহাম্মদ ইয়াসিন ,
কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবীর, গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা রহিমা জামান ,বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ,হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্মতম মজুরি ও শ্রম বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক- আক্তরুজ্জামান খান,
ঢাকা মহানগরী হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সাধারণ - জাতীয় গণতান্ত্রিক ঢাকা মহানগর কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঃ রহিম, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন ,সহ সম্পাদক তাজুল ইসলাম , কেন্দ্রীয় নেতা রাজু আহমেদ কুদ্দুস। এছাড়াও পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাদশা মিয়ার সহধর্মিনী সালমা বেগম , একমাত্র মেয়ে সোনিয়া আক্তার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বাদশা মিয়ার সংগ্রামী আদর্শিক লড়াইয়ের কথা তুলে ধরে বলেন, তিনি
আত্মকেন্দ্রিক ব্যক্তি চিন্তাপ্রতিষ্ঠার মোহ ত্যাগ করে শ্রমিকশ্রেণীর সমাজ নির্মাণ লড়াইয়ে বাদশা মিয়া অপ্রাণ চেষ্টা করে গেছেন। তিনি সংসারে এক বেলা খেয়ে না খেয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়েছে। এমন নেতার মৃত্যু বার্ষিকী পালনে সারা দেশের হোটেল শ্রমিকদের আহবান জানান। বলাবাহুল্লো শ্রমিকদের অধিকারের জন্য তার অবদান অনেক সে কথাও উল্লেখ করেন বক্তারা। সৃতিচারণে তার জন্মের কথা বলেন, বাদশা মিয়া ১৯৬৪ খ্রিষ্টাব্দে রংপুর জেলার মিঠাপুকুর থানার ১৫ নং বড় হযরতপুর ইউনিয়নের দুবলাচারী লতিফপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা ফকির মুহাম্মদ, মাতা আনোয়ারা বেগম। পরিবারিকভাবে তার পিতা একজন খেতমজুর ছিল । তার স্ত্রী, এক কন্যা, পাঁচ ভাই ও তিন বোন ছিল বলে জানা গেছে। উক্ত আনুষ্ঠানটি সঞ্চালন করেন, আনোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.