
এম এ মালেক,
হালুয়াঘাট,ময়মনসিংহ :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক শিশুর গলার চেইন চুরির ঘটনায় সালমা আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত সালমা আক্তার উপজেলার মোজাখালী গ্রামের বাসিন্দা।
গত বুধবার (১ জুলাই) হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক শিশুর গলার রুপার চেইন চুরি হয়। বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণেষ চন্দ্র পণ্ডিত সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন। ফুটেজে চুরির দৃশ্য দেখে অভিযুক্ত সালমা আক্তারকে শনাক্ত করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) অভিযুক্ত সালমা আক্তার পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সালমা চুরির কথা স্বীকার করেন এবং চুরিকৃত চেইনটি তিনি পৌরশহরের ‘আক্তার জুয়েলার্স’-এ বিক্রি করে দিয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই জুয়েলার্স থেকে চেইনটি উদ্ধার করে।
তদন্ত ও স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজির পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত সালমাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার যথাযথ আইনি প্রক্রিয়ায় মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.