
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। আজ (৬ জুলাই) সোমবার সকাল ১০ টায় শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনের শেষ হয়। বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে আলোচনা সভায় সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য শেষে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোসাঃ লাবনী খাতুন স্বাগত বক্তব্য রাখেন। এরপর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শরণখোলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ছরোয়ার হোসাইন বাদল শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান সুজন অনুষ্ঠানের সভাপতি শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অর্থিতা হাওলাদারের বক্তব্য শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্র অঙ্কন প্রতিযোগিতা ও উপজেলা পল্লী উন্নয়ন বিভিন্ন কর্মসূচির সর্বোচ্চ পুঁজি গঠন, সর্বোচ্চ ঋণ গ্রহণকারী সমিতি, শ্রেষ্ঠ উদ্যোক্তা, ঋণ পরিশোধকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল পরিসংখ্যান অফিসার আইনুল হক পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার রুমুদে শরণখোলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ কামরুল ইসলাম।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.