
বাবলু শেখ রাজবাড়ীঃ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ , জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা এই প্রতিপাদ্যকতাকে সামনে রেখে রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়।
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যলী ও আলোচনা সভা এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
জেলা প্রশাসক ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ৯ জুলাই সকাল ৯ টা ৩০ মিনিটে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যলী ও শোভাযাত্রা বের করা হয়, র্যালিটি কোড চত্বর ঘুরে একই স্থানে শেষ হয় । পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়, আলোচনা সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা তুলে ধরেন পৌর শহরের বিভিন্ন স্থানে ময়লা জমে থাকা পৌর এলাকায় অবৈধ ইটভাটা সহ পরিবেশ দূষণের বিভিন্ন বিষয়ে আলোচনায় বক্তব্য তুলে ধরেন এবং জেলা প্রশাসকের নিকট ব্যবস্থা গ্রহণের দাবি জানান ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তারিফ উল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা পারভীন জলবায়ু পরিবর্তন ও শব্দ দূষণ,বায়ু দূষণ এবং পানি দূষণ সহ বিভিন্ন পরিবেশের উপরে আলোচনা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ ও সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ নুরুল ইসলাম আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের রাজবাড়ী উপসহকারী পরিচালক পারভেজ আহমেদ ও পরিবেশ অধিদপ্তরের রাজবাড়ী জেলা শাখার পরিদর্শ মোঃ ইমরান হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.