স্টাফ রিপোর্টার :
পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে আজ ৯ জুলাই দুপুর ১ টা ৩০ মিনিটে বাস টার্মিনাল উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে। জানা গেছে, সংবাদ সম্মলনে যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম মৌখিক বক্তব্যে অভিযোগ তুলেন রাজনৈতিক প্রতিহিংসায় একটি মহল আমার বিরুদ্ধে লিপ্ত রয়েছে। আমাকে হেয়প্রতিপন্ন করাতে সম্প্রতি আপত্তিকর কিছু তথ্য সোশাল মেডিয়ার অপপ্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং অপচেষ্টা। এছাড়াও উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. মমিনুল ইসলাম, সাবেক পৌর প্যানেল মেয়র মাঞ্জুর রশিদ, রংপুর বিভাগীয় ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান, রামপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি মশিউর রহমান, গোলাম কিবরিয়া, জাহাঙ্গীরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। তারা
বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে মাহাবুর রশিদ সংগ্রামের রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তারা দাবি করেন, প্রচারিত অভিযোগগুলোর পক্ষে কোনো বাস্তবভিত্তিক তথ্য বা প্রমাণ নেই। বক্তব্যে
নেতারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমকর্মীদের তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই-বাঁছাই করার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। উক্ত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.