নিজস্ব প্রতিবেদক :
ঢাকা, ১১ জুলাই ২০২৬: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬ এর অংশ হিসেবে বিভিন্ন ডিভিশন ও এরিয়ার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন।
গত ৮ জুলাই তিনি ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া, ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া এবং ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ায় অনুষ্ঠিত গ্রীষ্মকালীন প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাস্তবধর্মী প্রশিক্ষণ, যুদ্ধ প্রস্তুতি, পেশাগত দক্ষতা এবং প্রশিক্ষণের সামগ্রিক মান নিবিড়ভাবে মূল্যায়ন করেন। তিনি প্রশিক্ষণের মাধ্যমে সেনাসদস্যদের দক্ষতা ও প্রস্তুতি আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি বিভিন্ন পদমর্যাদার সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় ও কুশলাদি বিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সেনাবাহিনীর পেশাগত মানোন্নয়ন, শৃঙ্খলা ও কার্যকর যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণের গুরুত্বও তিনি তুলে ধরেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.