বিশেষ প্রতিনিধি:
মাদারীপুরে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩০টি মামলার পলাতক এক আসামিকে ৪০০ পিস ইয়াবা ও একটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে।
শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর মডেল থানার থানতলী এলাকার 'ম্যাজিক চায়ের কর্নার' দোকানের সামনে অভিযান চালিয়ে আল-আমিন হাওলাদার (২৮) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে।
অভিযানকালে আল-আমিনের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়। পরে সিডিএমএসে (CDMS) যাচাই করে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দায়ের করা ৩০টি মামলার তথ্য পাওয়া যায়।
মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.