
মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী
নীলফামারী জলঢাকায় পিতার সঙ্গে বাকবিতন্ডার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র চৌদ্দ বছরের নাবালক কর্তৃক তছলিম উদ্দিন (৭৫) নামক এক বয়োবৃদ্ধের উপর অতর্কিত হামলা করে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে মর্মে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল ১৫ই জুলাই মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গি মিয়াপাড়া ১নং ওয়ার্ড সংলগ্ন সাতজান ছাইফুল দোকানের পাড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বয়োবৃদ্ধ তছলিম উদ্দিন অশ্রুসিক্ত হয়ে গণমাধ্যমে অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে সাতজান ছাইফুনে গিয়ে রশিদলু ইসলাম কাল্টুর চায়ের দোকানে চা খেতে যাই। ৩/৪ জন মিলে খোশগল্পের মধ্যে চা পান করছি। এ সময় পার্সবর্তী গুচ্ছগ্রাম বাসিন্দা হাকিনুর রহমানের নাবালক ছেলে রিয়ন মিয়া (১৪) অতর্কিত ভাবে আমার সামনে গিয়ে বলেন তুই আমার বাবাকে মেরেছিশ কেন। বলেই সে আমাকে এলোপাতাড়ি চর থাপ্পর মারতে থাকেন এবং একটি কোদাল দিয়ে আমাকে মারার উদ্বুদ্ধ হলে উপস্থিত লোকজন তার হাত থেকে কোদালটি কেড়ে নেয়। পরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। নাবালক ছেলে ভেবে সম্মান রক্ষার্থে উপস্থিত লোকজনের কথা মত আমি স্থান ত্যাগ করি। পরে আমাকে ও আমার নাতি মোস্তাকিমকে মারার উদ্দেশ্য ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দল আমাদের খুজতে থাকেন। না পেয়ে প্রকাশ্য দিবালোকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন বলেন, আমাকে যেখানেই পাবে সেখানেই মারডাং করবে, মেরে ফেলে লাশ গুম করবে, এলাকায় থাকতে দিবে না ও মিথ্যা মামলা দিয়ে হেনেস্তা করবে মর্মে হুমকি দেয়। বৃদ্ধার নাতি মোস্তাকিম ইসলাম বলেন, প্রতিপক্ষরা যেমনি দাঙ্গাবাজ তেমনি মামলাবাজ বটে। আমাদেরকে বাসাবাড়িতে হামলা করাসহ বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। বর্তমানে আমরা প্রতিপক্ষের হুমকিতে বাড়িতে পরিবার পরিজন নিয়ে ভীতিকর পরিস্থিতিতে আছি। আমরা গরিব তাই আমার দাদুর উপর হামলাসহ লাঞ্ছিত করেছে। আমরা আইনের নিকট সুবিচার চাই। অন্যদিকে ঘটনার হামিদুল ইসলাম ও চায়ের দোকানদার রশিদুল ইসলাম কাল্টু গণমাধ্যমকে বলেন, পূর্বের কি ঘটনা তা জানি না। তবে বয়োবৃদ্ধ তছলিম উদ্দিন দোকানে চা খাচ্ছিলেন এমন সময় হাকিনুর রহমানের নাবালক ছেলে রিয়ন মিয়া আকস্মিক দোকানের ভিতরে প্রবেশ করে বয়োবৃদ্ধ তছলিম উদ্দিনকে চর থাপ্পর মারতে থাকেন। আর বলছেন তুই আমার বাবাকে মেরেছিশ কেন। বলেই পাশে থাকে কোদাল নিয়ে তছলিম উদ্দিনকে মারতে উদ্বুদ্ধ হলে আমরা উপস্থিত লোকজন বাঁধা নিষেধ করি এবং উভয়কে সরিয়ে দেয়। এ বিষয়ে অভিযুক্ত রিয়ন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বাবার সঙ্গে তছলিম উদ্দিনের ঝগড়া সৃষ্টি হয়েছিল সে কথা বলতে গেলে বয়োবৃদ্ধ তছলিম উদ্দিন আমার উপর চরাও হয়। এ সময় আমার হাত তার গালে লেগেছে। অন্যদিকে অভিযুক্তের পিতা হাকিনুর রহমান বলেন, গত সোমবার সকালে মিয়াপাড়ার নবার উদ্দীন ভেডু'র দোকানের সামনে তছলিম উদ্দিন ও তার নাতি মোস্তাকিম আমাকে লাঞ্ছিত করে পকেটে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ করেছি। উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী নবার উদ্দীন ভেডু দোকানদার গণমাধ্যমকে বলেন, হাকিনুর তছলিমকে নিজে ডেকে গায়ে পরে বিবাদ সৃষ্টি করলেন। টাকা ছিনিয়ে নেওয়ার ব্যাপারে দোকানদার ভেডু বলেন, হাকিনুর রহমান পকেটে কোন টাকা ছিল না। আমরা উপস্থিত লোকজন কোন টাকা পয়সা দেখি নাই। বয়োবৃদ্ধ তছলিম উদ্দিন ও তার পরিবারকে মিথ্যা দোশারফ করে থানায় অভিযোগ দায়ের করেছে হাকিনুর। এ বিষয়ে ভুক্তভোগী তছলিম উদ্দিন বয়োবৃদ্ধ বলেন, শেষ বয়সে এসে একজন নাবালক ছেলে কর্তৃক মারধর ও লাঞ্ছিতের স্বীকার হবো এটা চরম দুঃখজনক বিষয়। এ জন্য বিবাদে না জড়িয়ে আমি থানা পুলিশের নিকট অভিযোগ দায়ের করেছি। আশা রাখি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন থানা পুলিশ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.