
বাবলু শেখ রাজবাড়ী
রাজবাড়ীর প্রথম শ্রেণীর পৌরসভার বড় বাজারে দীর্ঘদিনের জলাবদ্ধতা ভোগান্তিতে ক্রেতা সহ ব্যবসায়ীরা,একাধিক অভিযোগ করলেও পৌর কর্তৃপক্ষ গ্রহণ করেননি ব্যবস্থা,বললেন বাজার ব্যবসায়ীরা ।
চাল বাজার দুধ বাজার মুরগি বাজার মাছ বাজার ও কাঁচা বাজার সহ একাধিক বাজারে বৃষ্টি হলেই, হয়ে যায় জলাবদ্ধতা,যায় না ক্রেতারা হতাশায় ব্যবসায়ীরা ।
বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ বেনজির আহমেদ অভিযোগ করে বলেন পৌর কর্তৃপক্ষে নিকট একাধিকবার অভিযোগ করলেও কর্ণপাত করছে না কতৃপক্ষ পানি নিষ্কাশনের ব্যবস্থা দুর্বল থাকায় সামান্য বৃষ্টিতে হয়ে যায় জলাবদ্ধতা,বাজারে আসেনা কোন ক্রেতা প্রতিনিয়ত লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের। ক্রেতা সংকটে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ তাদের জীবন দুর্বিষ হয়, দ্রুত পানি নিষ্কাশনের দাবি এই নেতার ।
ব্যবসাহী সুশীল ঘোষ অভিযোগ করে বলেন এরকম চলতে থাকলে ব্যবসায়ীরা পথে বসে যাবে, আমরা হতাশার মধ্যে জীবন যাপন করছি পৌর কতৃপক্ষের নিকট আকুল আবেদন দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান এই ব্যবসায়ী ।
ব্যবসায়ী সমর দাস অভিযোগ করে বলেন সকাল থেকে জলাবদ্ধতার মাঝেই জীবিকার তাগিদে দোকান খুলে বসে আছি পাইনি কোন ক্রেতা,এরকম চলতে থাকলে আমাদের জীবন জীবিকা সংকটে পরতে বেশি সময় লাগবে না, তাই দূরত্ব পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে ব্যবসাহীদের রক্ষার দাবী জানান এই ব্যবসায়ী ।
রঞ্জন নামে এক ক্রেতা বলেন দৈনন্দিন কর্মকাণ্ডে ব্যাহত হচ্ছে,আমাদের জীবন জীবিকার স্বার্থে পৌর কতৃপক্ষের দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য ড্রেনেজ সংস্কারের ব্যবস্থা গ্রহণের দাবি জানান এই পথচারী ।
চঞ্চল দত্ত নামে এক ক্রেতা বলেন জীবন জীবিকার তাগিদে বাজারে আসছি,আমাদের রাজবাড়ীর প্রথম শ্রেণীর পৌরসভার জলাবদ্ধতা দেখে আমি নিজেই লজ্জা বোধ করছি, শহরের প্রাণ কেন্দ্রে এই বাজারটিতে প্রতিনিয়ত হাজার হাজার লোক যাতায়াত করলেও এই জনদুর্ভোগ দেখে আমি হতাশ,নোংরা পানিতে ময়লা ভাসছে, ডায়রিয়া আমাশা ডেঙ্গু চুলকানি ও বিভিন্ন স্কিন বাহিত রোগ হতে পারে এই পানির মধ্যে হাঁটাচলা করলে হতে পারে বড় ধরনের স্কিন রোগ । তবুও জীবনের তাগিতে আসতে হয় এই বাজারে,সরকার সহ পৌর কতৃপক্ষের উচিত দ্রুত পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা ।
পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল হক মুঠোফোনে বলেন দীর্ঘদিনের এই জলাবদ্ধতা পৌরসভার পক্ষ থেকে নিয়মিত ড্রেনেজ পরিষ্কার এর কাজ অব্যাহত রয়েছে, ভারী বৃষ্টির কারণে ড্রেনের ধারণক্ষমতার অধিক পানি জমা হওয়ার কারণে এই জলাবদ্ধতা, পানি নিষ্কাশনে একটু ব্যাহত হচ্ছে, শহরের পানি সম্প্রসারণের জন্য একটি প্রজেক্ট এর মাধ্যমে এই সমস্যা সমাধানের একটি পরিকল্পনা করা হচ্ছে । প্রজেক্টটি বাস্তবায়ন হলে এই সমস্যার সমাধান নিরসন হবে বলে মন্তব্য এই কর্মকর্তার, প্রজেক্ট টি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ড্রেনেজ পরিষ্কার এর কাজ অব্যাহত থাকবে বলে জানান
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.