
নিজস্ব প্রতিবেদক:
মিসেস চামেলী আক্তার প্রিয়া
নরসিংদীর আলোচিত শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাচিকে ঢাকার একটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নরসিংদীর মাধবদী এলাকায় এক শিশুর বাম পায়ের হাঁটু মুচড়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ওই নারী ঘটনার পর আত্মগোপনে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে ঢাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে অভিযুক্তের স্বামী ও পরিবারের আরও কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির বয়স ও আঘাতের ধরন নিয়ে বিভিন্ন তথ্য প্রচারিত হলেও, নরসিংদী জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক চিকিৎসা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শিশুটির বয়স আনুমানিক দেড় বছর। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিশুটির বাম পায়ের হাঁটু মচকে গেছে। ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য বিষয় তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.