নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন সময় পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দ করা ১৬ হাজারেরও বেশি বোতল ফেনসিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।
আজ বিকেলে আদালতের নির্দেশনা অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত এসব ফেনসিডিল ধ্বংস করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পরিচালিত বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া এসব ফেনসিডিল আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের নির্দেশ অনুযায়ী ধ্বংস করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা মাদক নির্মূলে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.