স্টাফ রিপোর্টার :
পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন আজ ১৯ জুলাই সকাল ১১ টায় পূবালী ব্যাংক পিএলসি, পার্বতীপুর শাখার উদ্যোগে পুরাতন পৌরসভার চত্বর এর শুভ উদ্বোধন করা হয়েছে। জানা গেছে,
পার্বতীপুরে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের কার্যক্রমের সুচনা করেন পূবালী ব্যাংক পিএলসি। প্রথমে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর চত্তরে এসে শেষ হয়। এরপর বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ক্যাশলেস লেনদেনের সুবিধা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি দিনাজপুর অঞ্চলের এজিএম সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাশলেস লেনদেনের কোনো বিকল্প নেই। এটি যেমন সময় সাশ্রয় করে, তেমনি অর্থ হারানোর ঝুঁকিও কমায়। পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধের কথাও উল্লেখ করেন। আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর শাখার ব্যবস্থাপক আহসানুল হক। তিনি ও তার বক্তব্যে উল্লেখ করেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা সর্বদাই বদ্ধপরিকর। সহজ, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক প্রযুক্তি নির্ভর সেবার পরিধি প্রতিনিয়ত সম্প্রসারণ করার কথাও জানান। আরও বক্তব্য রাখেন, ব্যবসায়ীদের মধ্যে এ জেড এম ওয়াজদুল হক তিনি এ ধরনের উদ্যোগে স্থানীয় ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ক্যাশলেস লেনদেনের মাধ্যমে বাজার ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করে তুলার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ফয়জুর রহমান, ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক, আফজাল হোসেন,মোমিন শাহ,খতিবর রহমান, রানা,বাবু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.