
এম এ, মালেক,
হালুয়াঘাট (ময়মনসিংহ):
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৫ নং গাজীরভিটা ইউনিয়নের আশিক মাহমুদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৬ জুলাই দুপুরে হালুয়াঘাট প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশিক মাহমুদ জানান, গত ২৪ জুলাই ২০২৬ তারিখে ৫নং গাজীরভিটা ইউনিয়নের শিমুলতলী গ্রামের সীমান্ত গড়ার সড়কের পাশে তাকে জড়িয়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে যে সকল তথ্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
লিখিত বক্তব্যে তিনি আরো জানান, গত ২৯ জুন ২০২৬ তারিখে রাতে পূর্ববিরোধের জেরে ৮-৯ জনের একটি দল তার বাসার সামনে তাকে প্রাণনাশের উদ্দেশ্যে আকস্মিক আক্রমণ চালায়। তাকে রক্ষা করতে তার পিতা বিল্লাল হোসেন, মামা ও মামাতো ভাইয়েরা এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা করে।
এই হামলায় তার পিতা গুরুতর জখম হন। তাৎক্ষণিকভাবে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর হালুয়াঘাট থানায় আবুল হোসেনসহ জড়িতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে আরো বলেন মামলার ক্ষোভ থেকে এবং প্রকৃত ঘটনা আড়াল করার উদ্দেশ্যে আসামিরা তাকে আওয়ামী লীগের দোসর সাজিয়ে মানববন্ধন করিয়েছে। তার পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক অনুষ্ঠানে তৎকালীন সরকারের প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানের ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যাচার ছড়ানো হচ্ছে।
তাকে একটি ওয়ার্ড সংগঠন "শেখ রাসেল স্মৃতি সংঘের" সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে, অথচ হালুয়াঘাট উপজেলায় এমন কোনো সংগঠনের কোনো অস্তিত্বই নেই।
ভূমি নিয়ে তার বিরুদ্ধে আনা অপবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। একটি পক্ষ বিভিন্ন সময় জমির মালিকানা দাবি করে তাকে হেয় প্রতিপন্ন ও সুনামের ক্ষতি করার চেষ্টা করছে। এ বিষয়ে তার অনুকূলে এ পর্যন্ত ৫টি রায় ও দুটি অভিযোগের রায় রয়েছে এবং প্রতিপক্ষের সেখানে কোনো বৈধ অস্তিত্ব নেই।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি উক্ত মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান এবং প্রকৃত সত্য গণমাধ্যমে তুলে ধরে তাকে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য স্থানীয় সাংবাদিকদের প্রতি বিনীত অনুরোধ জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.