
নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৭ জুলাই ২০২৬ তারিখ বিকেলে উলিপুর থানাধীন দক্ষিণ উমানন্দ আমবাড়ী এলাকা হতে মাদক কারবারি মোঃ নয়ন মিয়া (৪০) কে ২৩৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন উলিপুর থানাধীন দক্ষিণ উমানন্দ আমবাড়ী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৩৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দসহ সহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি চৌকস টিম । উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.