
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি।
নেছারাবাদ উপজেলার বিসিক শিল্পনগরীর খাল খননের মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার দুপুরে খালের পাশে থাকা মাটি বেকু দিয়ে কেটে ৩টি ট্রলারে করে নিয়ে যাচ্ছিল কিছু শ্রমিক।খবর পেয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান আহম্মেদ সজিব তার লোকজন নিয়ে বাঁধা প্রদান করেন এবং শ্রমিকদের কাছে জানতে চান এই মাটি কার নির্দেশে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?বেকু কন্ট্রাক্টর বাবু বলেন মাটি নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে নাসির উদ্দিন তালুকদার মামুনের ইট বাটায় নিয়ে ফেলতে বলছে আমরা সেটাই করছি।নাসির উদ্দিন তালুকদার নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এবং উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। মাটি
বিক্রির বিষয়ে সজিব নেছারাবাদ ইউ এন ওকে ফোন দিলে ইউ এন ও বলেন সরকারি খাল খননের মাটি বিক্রি করা যাবেনা। আমি এই মাটির ব্যাপারে কিছুই জানিনা আপনি বিসিক কর্মকর্তার সাথে আলাপ করেন।পরে বিসিক কর্মকর্তা মেহেদী হাসান জানান খালের পাশে
মাটি রাখায় ৮/১০ টি শিল্প প্রতিষ্ঠান খুবই সমস্যা ভোগ করছে জলাবদ্ধতা সৃস্টি হয়েছে চরম পর্যায়ে কিন্তু মাটি বিক্রির বিষয়টি আমি জানিনা।পরবর্তীতে নেছারাবাদ ইউ এন ও অমিত দত্ত সাংবাদিককে মুঠো ফোনে বলেন ইতিমধ্যে
মাটি কাটার বিষয়টি আমি অবগত হয়েছি
সংশ্লিষ্ট কতৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেছি তারা প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহন করবে।এ বিষয়ে নাসির উদ্দিন তালুকদার বলেন আমি বিসিক খাল খননের ঠিকাদার গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আমাকে সৌন্দর্য বর্ধনের জন্য দ্রুত মাটি অপসারন করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। আমি ইউ এনওর সাথে আলাপ করে বিসিক এলাকায় অনেককে মাটি নেয়ার জন্য বললে কেউ মাটি নিতে আসেনি।পরবর্তীতে ইট ভাটার মালিক মামুনকে পরিবহন বাবদ এক লক্ষ টাকা প্রদান করে মাটি সরানোর ব্যাবস্হা করি।বিক্রির কথাটি সত্য নয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.